মূলত আমি কবিতা লেখক।গল্পও লিখেছি দুই একটি। প্রকাশিত-অপ্রকাশিত আমার অসংখ্য বাংলা কবিতা রয়েছে, যা এই ব্লগে দিয়ে দেব পাঠকের জন্য।
আমি মান্দি আদিবাসী। তবে লেখালেখি করি বাংলা ভাষায়। আমার নিজের মাতৃভাষা আছে যা খুবই সমৃদ্ধ। কিন্তু, ভৌগলিক অবস্থানের কারণে আমি বাংলায় লিখি। তাইবলে, নিজের মায়ের ভাষাকে ভালোবাসিনা এমন নয়। মান্দি ভাষায় আমার কিছু গান রচনা রয়েছে। আমি আমার পরিবারে মান্দি ভাষা চর্চা করি।পরিবারের সদস্যদের সাথে বাংলা বলি না।
আমরা যাই করিনা কেন, যে যেখানেই থাকিনা কেন, নিজের সংস্কৃতিকে, শিকড়কে যেন ভুলে না যাই। গ্রামই আমাদের অস্তিত্ব, আমাদের শিকড়। আমাদের আত্মীয়স্বজনরা গ্রামে পড়ে থাকেন। একজন মান্দি হিসেবে আমি খুব গর্বিত।
Trans-
Basically I am a poet. I also wrote stories. I have a number of published and unpublished Bengali poems, which I will share with the readers of this blog. I am a Mandi aboriginal. But I write in Bengali. I have my own mother tongue which is very rich. But, due to its geographical location, I write in Bengali. Therefore, it is not that you do not love your mother tongue. I have some songs in Mandi language. I practice Mandi language in my family. I don't speak Bengali with my family members.No matter what we do, no matter where we live, let's not forget our culture, our roots. The village is our existence, our roots. Our relatives live in the village. I am very proud as a mandi.

No comments:
Post a Comment