Wednesday, May 20, 2020

ছাদের কিনারে বসে

শহরেও পাখি ডাকে
নির্জনতা পেলে
ফাটা দেয়ালে ঘর বানিয়ে
মাথা গোঁজা চড়ুই জীবন
ঘুঘু পাখি,  ঝিঝি পোকা
ইটের অরণ্যে ছুটে আসে
পথ ভুলে!
সভ্যতার থাবায় ক্রমাগত
কোনঠাসা প্রকৃতি ও জলবায়ু
মহামারীর ছোবলে বিপর্যস্ত জনজাতি
বনে, গুহায়, পাহাড়-জল-জঙ্গল
সবখানে করোনা পৌঁছে গ্যাছে মৃত্যুর দূত হয়ে                       

No comments:

Post a Comment