প্রচ্ছদ ছবিঃ ইন্টার্নেট |
গানওলা
( ছন্দঃ অক্ষরবৃত্ত )
গান গাইতে এসে ঘুমিয়ে পড়লে কি ?
কাছেই শ্মশান ;
ধোঁয়া উঠছে এখনো
বিড়ির আগুনে পুড়ছে গ্রামের পর গ্রাম
২০/৭/২০
গান গাইতে এসে ঘুমিয়ে পড়লে কি ?
কাছেই শ্মশান ;
ধোঁয়া উঠছে এখনো
বিড়ির আগুনে পুড়ছে গ্রামের পর গ্রাম
২০/৭/২০
শাদা টিলা
( অক্ষরবৃত্ত )
ঝগড়া বাঁধিয়ে এসে ঘুমিয়ে পড়ি মাচায়
সকাল হলে জানব- কে কাকে মেরেছে
মাশরুম গজালে শাদা দেখায়
জঙ্গলের টিলা
২০/৭/২০
জঙধরা টিনের চালে
( অক্ষরবৃত্ত )
দরজা জানাল বন্ধ করে দিলেও অতীত
পাশের বালিসে এসে শোয়ে থাকে
আর বলে-
আমাকে কী ভুলে গেলে তুমি ?
শব্দ করে ঝরে
শিশিরের ফোঁটা
জঙধরা টিনের চালে
২০/৭/২০
স্বপ্নে ছোটো বেলা দেখলাম
ছনের স্কুল ঘর, খেলার মাঠ
আম গাছের ছায়ায়
খেলা শেষে আড্ডা দিচ্ছি
...
কার পুকুরে গিয়ে সাঁতার
কাটব, কে কে সাঁতার জানে কে জানে না-
( অক্ষরবৃত্ত )
ঝগড়া বাঁধিয়ে এসে ঘুমিয়ে পড়ি মাচায়
সকাল হলে জানব- কে কাকে মেরেছে
মাশরুম গজালে শাদা দেখায়
জঙ্গলের টিলা
২০/৭/২০
জঙধরা টিনের চালে
( অক্ষরবৃত্ত )
দরজা জানাল বন্ধ করে দিলেও অতীত
পাশের বালিসে এসে শোয়ে থাকে
আর বলে-
আমাকে কী ভুলে গেলে তুমি ?
শব্দ করে ঝরে
শিশিরের ফোঁটা
জঙধরা টিনের চালে
২০/৭/২০
পিছু ডাক
ঘোড়ার পিঠে আষাঢ়ে বৃষ্টি
ল্যাজ নেই ক্যান ?
ছিল ;
কেউ মুছে দিয়ে গ্যাছে
ভঙ্গুর মাটির দেয়ালে ছবিটা
এখনও র'য়ে গ্যাছে
মাছির চোখের স্মৃতি হ'য়ে
১২/৭/২০
প্রত্যাখ্যাত ফুল
গড্ডলপ্রবাহের বাইরে খোলা আকাশে বিছানা পেতে শুয়ে আছি
মাছের চোখ নিয়ে সাজাই খেলাঘর
চিমটি কাটলে...বোঝা যায় বারান্দায় বেহুশ মাতাল
উড়ে এসে পড়ে আছে মেঘ
.
চোখের আড়ালে জ্বলে__জলভরা নদী
তীরে ফেরত আসে অর্চনাকে পাঠানো
প্রত্যাখ্যাত ফুল
.
১১/৭/২০
গড্ডলপ্রবাহের বাইরে খোলা আকাশে বিছানা পেতে শুয়ে আছি
মাছের চোখ নিয়ে সাজাই খেলাঘর
চিমটি কাটলে...বোঝা যায় বারান্দায় বেহুশ মাতাল
উড়ে এসে পড়ে আছে মেঘ
.
চোখের আড়ালে জ্বলে__জলভরা নদী
তীরে ফেরত আসে অর্চনাকে পাঠানো
প্রত্যাখ্যাত ফুল
.
১১/৭/২০
ফাঁকা বাড়ি
একা থম্থমে ফাঁকা বাড়ি
ছিঁড়া জামা পরে আছে
খসে পড়ে যাচ্ছে গোবর লেপা দেয়াল
উলটে পড়ে আছে দোয়াত বাতি
কবে শেষ জ্বলেছিল
মনে পড়ছে না...
নিম গাছটা কাটা হয়ে গেছে কবেই
নারকেল গাছের পাতা বাতাসে নাচে হেলে দুলে
আরে...যাইনি তোদের ভোলে
লিচু গাছে কী ফল ধরেছে ?
আমি নেই...তাই অভিমান ?
একদিন থাকব না জানই তো !
একা থম্থমে ফাঁকা বাড়ি
ছিঁড়া জামা পরে আছে
খসে পড়ে যাচ্ছে গোবর লেপা দেয়াল
উলটে পড়ে আছে দোয়াত বাতি
কবে শেষ জ্বলেছিল
মনে পড়ছে না...
নিম গাছটা কাটা হয়ে গেছে কবেই
নারকেল গাছের পাতা বাতাসে নাচে হেলে দুলে
আরে...যাইনি তোদের ভোলে
লিচু গাছে কী ফল ধরেছে ?
আমি নেই...তাই অভিমান ?
একদিন থাকব না জানই তো !
৭.১.২০
জঙ্গুলে পথ
একটি জঙ্গুলে পথের বাঁকে এসে আলো হারিয়ে গেল
এরপর নিকষ কালো আঁধার
ছন্নছাড়া পায়ে হেঁটে বাড়ি খুঁজি
ভেজা সিগারেট ব্জ্র আলোয় জ্বালাতে চাই
ধোঁয়াহীন সিগারেট ঠোঁটে ঝুলিয়ে দরজা খুলি
কেউ নেই।
দূর থেকে ভেসে আসে সেলফোনের বিষাদু সুর
দূর পাহাড়ের গান
২৬/৬/২০
একটি জঙ্গুলে পথের বাঁকে এসে আলো হারিয়ে গেল
এরপর নিকষ কালো আঁধার
ছন্নছাড়া পায়ে হেঁটে বাড়ি খুঁজি
ভেজা সিগারেট ব্জ্র আলোয় জ্বালাতে চাই
ধোঁয়াহীন সিগারেট ঠোঁটে ঝুলিয়ে দরজা খুলি
কেউ নেই।
দূর থেকে ভেসে আসে সেলফোনের বিষাদু সুর
দূর পাহাড়ের গান
২৬/৬/২০
অ্যাবসার্ড ইমেজ
একটি ছবি এঁকো আমাকে নিয়ে
বিরান বনে দাঁড়িয়ে আছি
মাথার উপর শিল বৃষ্টি-ঝড়
ছাতা নেই _
ভালো না লাগলে মুছে দাও ।
ব্রাস টুলে মেখে নাও _ নীল
এবার নীল শাদা-আকাশ,
যতদূর চোখ যায় হলুদ আর হলুদ
প্রান্তরজুড়ে সরসে ফুল
অবসাদগ্রস্ত অক্ষরগুলো গলে রঙধনু হয়ে গেল
১৯/৬/২০
একটি ছবি এঁকো আমাকে নিয়ে
বিরান বনে দাঁড়িয়ে আছি
মাথার উপর শিল বৃষ্টি-ঝড়
ছাতা নেই _
ভালো না লাগলে মুছে দাও ।
ব্রাস টুলে মেখে নাও _ নীল
এবার নীল শাদা-আকাশ,
যতদূর চোখ যায় হলুদ আর হলুদ
প্রান্তরজুড়ে সরসে ফুল
অবসাদগ্রস্ত অক্ষরগুলো গলে রঙধনু হয়ে গেল
১৯/৬/২০
জলও জ্বলে
জলেও আগুণ দিই
জ্বলে যদি !
জল কী জ্বলে না ?
মনও তো পুড়ে
কেউ-ই দেখে না
.
জলও জ্বলে শুনেছি
১৮.৬.২০
জলেও আগুণ দিই
জ্বলে যদি !
জল কী জ্বলে না ?
মনও তো পুড়ে
কেউ-ই দেখে না
.
জলও জ্বলে শুনেছি
১৮.৬.২০
নখ
ভেজা ভোরে জুঁই গন্ধ
মেসেজ পাওনি ?
টুইটারে দেখা কোরো
বুকে ব্যথা...আচ্ছা , সব বলবনি খুলে !
শুভ্র নখে চোখ রাখলে আয়না হ'য়ে যায়
আর আয়নায় ভেসে ওঠে
তোমার কিশোরী মুখ !
১৮/৬/২০
ভেজা ভোরে জুঁই গন্ধ
মেসেজ পাওনি ?
টুইটারে দেখা কোরো
বুকে ব্যথা...আচ্ছা , সব বলবনি খুলে !
শুভ্র নখে চোখ রাখলে আয়না হ'য়ে যায়
আর আয়নায় ভেসে ওঠে
তোমার কিশোরী মুখ !
১৮/৬/২০
বালিশে এখনো তোমার উড়াল চুল
.
'চ'লে যাওয়ার গল্প' রেখে
ফিরে আসি ; হাঁড়িতে ভাত ফুটছে
বালিশে এখনো তোমার উড়াল চুল
ঘামের গন্ধ ছুটে আসে তিরিশ বছর পেছনে ফেলে-
.
'চ'লে যাওয়ার গল্প' রেখে
ফিরে আসি ; হাঁড়িতে ভাত ফুটছে
বালিশে এখনো তোমার উড়াল চুল
ঘামের গন্ধ ছুটে আসে তিরিশ বছর পেছনে ফেলে-
যেনো এইতো সেদিন
অন্ধকারে আমরা দুজন; তোর চুলে মুখ ঢেকে
১৭/৬/২০
অন্ধকারে আমরা দুজন; তোর চুলে মুখ ঢেকে
১৭/৬/২০
ইট-জঙ্গলের ঝোপঝাড়ে
পাতার ওষ্ঠে রেখে এসেছি চুম্বনের দাগ
শন পাতার ঘরে আমাদের খেলনা বাসর, চড়ুইভাতি...
কারোর কোন খবর নেই
এখনতো ইটের দালানে থাকো
নষ্ট প্যান্টের চেইনে মাটি রঙা পাখি
মনে পড়বে না
ইট-জঙ্গলের ঝোপঝাড়ে
হারিয়ে গেছি আমরা
৬.৫.২০
পাতার ওষ্ঠে রেখে এসেছি চুম্বনের দাগ
শন পাতার ঘরে আমাদের খেলনা বাসর, চড়ুইভাতি...
কারোর কোন খবর নেই
এখনতো ইটের দালানে থাকো
নষ্ট প্যান্টের চেইনে মাটি রঙা পাখি
মনে পড়বে না
ইট-জঙ্গলের ঝোপঝাড়ে
হারিয়ে গেছি আমরা
৬.৫.২০
ছাই গন্ধ
সিগারেট জ্বালিয়ে টানতে ভুলে যাই
কী একটা যন্ত্রণা তাইনা ?
কষ্ট সেলাই করছি প্রতিদিন
তবু মানুষের মতো দীর্ঘ হ'তে পারছি না !
অবজ্ঞা অবহেলার পুরাণ , ধুলো মলিন
শার্টের কলারে লেগে থাকে
ধোঁয়া ধোঁয়া ছাই গন্ধ...
২৯.৫.২০
কী একটা যন্ত্রণা তাইনা ?
কষ্ট সেলাই করছি প্রতিদিন
তবু মানুষের মতো দীর্ঘ হ'তে পারছি না !
অবজ্ঞা অবহেলার পুরাণ , ধুলো মলিন
শার্টের কলারে লেগে থাকে
ধোঁয়া ধোঁয়া ছাই গন্ধ...
২৯.৫.২০
পাগলা শৈশব
স্বপ্নে ছোটো বেলা দেখলাম
ছনের স্কুল ঘর, খেলার মাঠ
আম গাছের ছায়ায়
খেলা শেষে আড্ডা দিচ্ছি
...
কার পুকুরে গিয়ে সাঁতার
কাটব, কে কে সাঁতার জানে কে জানে না-
ঝড়ে ঝরা আম বিচি দিয়ে ধুলো মুছে নিয়ে
আঁকা আঁকি করি পাগলা শৈশব
আঁকা আঁকি করি পাগলা শৈশব
কবি বচন আমার অনুজ। অনেক কাব্য সৃষ্টি করেছে। নীরবে নিভৃতে বেশি থাকতে পছন্দ করে। সবগুলো লেখা ভাল। কোনো কোনো কবিতা অনুপরমানুর মতো ছোট কিন্তু শক্তি আছে। বচনের সর্ঙ্গীন মঙ্গল কামনা করি।
ReplyDelete