Sunday, August 2, 2020

বচন নকরেকের দুটি কবিতা

Bachan Nokrek, Bachan Nokreker kobita, নকরেক বচন, বচন নকরেকেক কবিতা
বচন নকরেকের কবিতা
বাকলে নখের ক্ষত

সিরিশ-কাগজে ঘষে মুছে ফেলি
পুরানো ঘামের গন্ধ,
মসৃণ পালকের তুলিতে
নাভি, ঠোঁট, অধর_ যা ইচ্ছে তাই
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হরিণী চোখ

বাকলে নখের ক্ষত
জুম ক্ষেতের ফসল খেয়ে খেয়ে যায়
কালো কালো দাঁতাল শুকর-

২/৮/২০

এক ঝাঁক মূঢ় পাতা

হঠাত করে ঝোড়ো বাতাস
উড়ে গেল মাথার উপর ছাদ;
মন মুচড়ানো ভিটেবাড়ি,
জেগে থাকে ছোটছোট স্মৃতি-
নির্জন আলের আড়ালে লুকিয়ে থাকে সাপ।

ইঁদুরের গর্তে ঢুকে দ্যাখে চাঁদ
সবুজ বনের তম্বী ব্যাঙ;
উড়ে দূরে চলে যায় উঠোনের
এক ঝাঁক মূঢ় পাতা...

২/৮/২০


No comments:

Post a Comment