Monday, May 18, 2020

সনেট

অলৌকিক নৌকো 

- লিখেছেন  বচন নকরেক.
মাছ নেই বরফ আছেহৃদয়হীন ভালোলাগা
উদাসী রাখালেরা ধানের খেতে চড়ায় কবির
নীল গাই
 নীলগিরি বাগানে  দিকবিদিকহারা
মন
 সময়ের চতুরদোলায়  চেপে  অলৌকিক
দুর্দান্ত নৌকো পার ক’রে যায় হাহাকার সমুদ্র-
আলস্যমাখা দুপুরে বিষন্নতা ছোটে আসে চুপে
নিঝুম নীলগিরি গাছে ওঁত পেতে থাকে পাপাত্মা
ময়ূরপঙ্খী  শাল বুকে   বিঁধে আছে কালের কাঁটা
হসপিটালের নার্স-কোয়ার্টারে হিংস্র দেবি রূপে
কখনও বিশ্রী হোরর_ মুভির নায়িকার মতো!
মাছ নেই বরফ আছে
হৃদয়হীন ভালোলাগা
পথিক পথহারা- যা ভাবে তাই বলে! রসাতলে
যাক সব বাঁশ মুথা জ্বলা চুলোর নষ্ট ধুলোয়
বন্ধু, পুরস্কার, সম্মান ফেলে দিই ময়লা জলে_


০৮.০৬.১৯

No comments:

Post a Comment