Monday, May 18, 2020

ফুড়ুৎ

-লিখেছেন বচন নকরেক

দ্যাখতো, আমি আমাকে গুছাচ্ছি একটু একটু করে
পাতার বাঁশির মতো, ভাঁজ করে- হচ্ছে কি?
দ্যাখোনা, ভাঁজটা যে ভালো হতেই হবে, কি হচ্ছে?
এইবার ফুঁ দাও- জোরে আরো জোরে—-
এইবার চেয়ে দ্যাখো তোমার তীব্র ফুঁতে
আমি এসে পড়েছি তোমার খাঁচা থেকে দূরে –অনেক দূরে

No comments:

Post a Comment