
লিখছি তোমার জন্যে।
জানি পড়বে না
চারিদিকে করোনা করোনা করছে সবাই
শব মিছিল্ , লাশের গন্ধ
কাটা গায়ে লবণের ছিটার নাম আম্ফান
কত মানুষ মরি-মরি ক'রে __মরে না
বুকে কষ্ট, সব তো বলা যায় না
কত দুর্যোগের পৃথিবী দ্যাখেছে মানুষ _২০২০ পৃথিবীর সাথে মিলে না
কোণঠাসা হয়ে ঘরবন্দি থাকে নি কোন দেশ, কোন শহর , কোন গ্রাম-মহল্লা
কোন উঠোন, কোন বাউণ্ডুলে জীবন! ২০২০ এর মতো
কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলেশন...কত নতুন শব্দ শুনল হা-বোকা মন
প্রাকৃতিক দুঃসময়ে ঝড়ে, মহামারীতে
মনে হয়-এই ঘুম বুঝি শেষ ঘুম !
ভোরে চোখ মেলে দেখি-না তো! বেঁচে আছি
অই তো পাখিরা ডাকছে, গান গাইছে
বাউলা মন একান্তে বলে ওঠে-
'ভোরের পাখিরা সান্ত্বনা দিয়ে যায়, নিজস্ব নির্জন পৃথিবীতে স্বপন দ্যাখি'
২২.৫.২০
No comments:
Post a Comment