 |
| ঈদে ঘরমুখো মানুষ, থাকছে না সোশ্যাল ডিস্টেন্স। এতো ঝুঁকি নিয়ে ঘরে ফেরার কী প্রয়োজন ছিল। |
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারের পক্ষ থেকে এবার ঈদে এক জায়গা থেকে আরেক জায়গায় না যাওয়ার আহবান জানানো হয়েছিল। কিন্তু আবেগপ্রবণ বাঙালি তা মানছে না। একটি ঈদ স্বজন ছাড়া উদ্যাপন করলে ততোটা ক্ষতি হতো না। এরা তো গ্রামে গিয়ে গ্রামবাসীদেরও করোনা ঝুঁকিতে ফেলবে। বেঁচে থাকলে জীবনে কত ঈদ আসবে ! শুধু এই করোনা দুর্যোকালীন একটি বছর অন্যরকম ঈদ করলে কি হতো না। আত্মীয়স্বজনদের টাকা পাঠানোর জন্যে -রকেট, বিকাশ, নগদ...আরো কত রকম মোবাই সেবা আছে এখন ।
#
আম্ফান
দেশে প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে এলে সবার আগে আসে সুন্দরবনের নাম। সুন্দরবন এ বছরও ভয়ঙ্কর আম্ফানের তাণ্ডব থেকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে দেশকে। যদিও বিদ্যুৎ প্রকল্পের নামে সুন্দরবনের বহু গাছ কেটে ফেলা হয়েছে।দেশে যে কোন ঝড়ের প্রথম আঘাতটা লাগে সুন্দরবনে। তারপর, এখান থেকে ঝড়ের গতি দুর্বল হয়ে যায়।
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটিই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আম্ফান নাম ধারণ করেছে। সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, মোরা, নার্গিস, ফণী ও বুলবুলের মতো আম্ফানও একটি ব্যবহৃত নাম। এই আম্ফান ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড।
যেভাবে আম্ফান ঝড়ের পূর্ভাবাস দেয়া হচ্ছিল...শেষ পর্যন্ত ক্ষতি সেরকম হয় নি।
 |
| আম্ফানের তাণ্ডবের একটি চিত্র। ফটোঃ ইন্টার্নেট |
No comments:
Post a Comment