Tuesday, May 19, 2020

হাইকু পার্ট ৩




বচন নকরেকের বাংলা হাইকু












































(১০১)
উন্মাদ নদী
জলঘুড়ির ঘূর্ণি
ভাসায় বাড়ি
.(১০২)
গভীর রাতে
পাখিসত্তার কান্না
জাগায় বন
.(১০৩)
নদীতে খই
বিষাদাক্রান্ত মেঘ
ফুল ফোটায়
(১০৪)
কপোত মাংস
পাদরা পাতা-রস
অনন্তমূল
(১০৫)
বটের কুঁড়ি
ঝড়ে ঝরে ধুলায়
কালবৈশাখে
(১০৬)
উদ্যানে বাতি
বাতাসে নিভু নিভু
আলোর খেলা
(১০৭)
তুষার দেশ
কাচে মোড়ানো গাছ
বরফাবৃত্ত
(১০৮)
কবির ঘরে
শব্দে শব্দে ঝগড়া
চৈত্রের ঝড়
(১০৯)
ঝাপসা রাত
উঠোনে সূর্যমূখী
শিশিরে চাঁদ
(১১০)
শিশিরকণা
রোদ পড়লে নেই
এতই ভয়
(১১১)
হিম সন্ধ্যায়
কথা বলা শালিক
রোদ পোহায়
(১১২)
এই দিনটা
শুকনা পাতা রঙ
তপ্ত বাতাস
(১১৩)
দূর দেশের
বরফ ঢাকা চাঁদ
আমাকে টানে
(১১৪)
প্রেমিক চায়
চেরি ফুলের ছোঁয়া
ফুটন্ত পদ্যে
(১১৫)
বিশুষ্ক ঠোঁট
মচমচা পাতায়
তোমাকে খুঁজি
(১১৬)
শীতের বৃষ্টি
ভিজছে কোট, ছাতা
ফেস টু ফেস
(১১৭)
দূর পাহাড়ে
রেখে আসা জীবন
উদাস করে
(১১৮)
কাঠগোলাপ
ডাকে, শাদা মায়ার
হাতছানিতে
(১১৯)
অপুষ্ট কুঁড়ি
বাতাসে ওড়ে সীসা
দিনদুপুরে
(১২০)
ঢেউয়ে ভাসে
জলের জলকেলি
বর্ষার গান

(১২১)
তরুণ তৃণ
বাতাসে নেচে হাসে
ঝড়ের পরে
(১২২)
গজল সন্ধ্যা
না খাওয়া বিকাল
তোমাকে ভেবে
(১২৩)
ভরা পূর্ণিমা
ফুটন্ত ফুলে চাঁদ
কবি উদাস
(১২৪)
আমার জন্য
ফুটেনি চেরি ফুল
কোন মাসেই
(১২৫)
ভেজা আশ্বিন
নৈঃশব্দ্যের ভিড়
ধুধু শুন্যতা
(১২৬)
গাঢ় আঁধার
ঠোঁটে বিষের বাঁশি
বেজেই যাচ্ছে
(১২৭)
পাহাড়-টিলা
ডাকছে গন্ধ ছেড়ে
নিমের ফুল
(১২৮)
গোলাপ হাতে
স্বর্গে ঘুরে বেড়ায়
মৃত বউটি
(১২৯)
শিশির ফোঁটা
রোদে ফুরিয়ে যায়
ফিরে সন্ধ্যায়
(১৩০)
গাঢ় আঁধার
কুয়াশা ঢাকা মুখ
পিছল মন
(১৩১)
ক্ষুধার্ত মাছি
ঘাম জমা পাতায়
নাড়ায় শুঁড়
(১৩২)

শিশিরকণা
কোমল দেহে তার
ভেজায় ঘাস
(১৩৩)
শুকনো দিন
চৈত্রে ফোটা ফুলটি
হারিয়ে যায়
(১৩৪)
মাটির মূর্তি
জলে ফেলে ডুবায়
দূর্গাপূজোয়
(১৩৫)
বিরহী মুখ
তপ্ত আগুনে রোদ
আশ্বিনে সন্ধ্যে
(১৩৬)
পুরনো দিন
কলসী কাঁখে তুমি
জলের শব্দ
(১৩৭)
সুগোল মুখ
কতদিন দেখি না
চৈতালি সুর
(১৩৮)
পথের বাঁক
দেহের ভঙ্গিমাটি
সর্পিল তরু
(১৩৯)
গাঢ় আঁধার
আমার হাতে জ্বলে
কাঁটার ফুল
(১৪০)
জোনাকি উড়ে
ধুলায় আলো ফেলে
নিঃশব্দ বেগে
(১৪১)
দেখবে এসো
শিশির নামে চুপে
হিম কার্তিকে
(১৪২)
সোনালি মাঠ
বাতাসে ঢেউ খেলে
ধানের গন্ধে
(১৪৩)
স্মৃতির ঢেউ
তুমি নেই তবুও
আছড়ে পড়ে
(১৪৪)
খেজুর পাতা
বাবুই কারিকুরি
দোলনা ঘর
(১৪৫)
খুচরো দিন
দলবেঁধে হঠাৎ
তোমার দ্বারে
(১৪৬)
শুকনো দিন
পাহাড়ে জুম খেত
ধোঁয়ায় ঢাকা
(১৪৭)
পাহাড় চূড়া
গড়িয়ে পড়ে নিচে
গলিত ছাই
(১৪৮)
মাচান ঘর
নিচে বন্য শুকর
হিংস্র দাঁতাল
(১৪৯)
জুম বাগান
শিমুল তুলো উড়ে
চৈত্র বাঁশিতে
(১৫০)
আকাশে ওড়ে
মনোহরী ফানুস
প্রবারণায়
(১৫১)
বাতাসে ওড়ে
ফিসফিসিয়ে কানে
প্রেম কথারা
(১৫২)

বাতাসে দুলে
খোঁপার চেরি ফুল
মত্ত সন্ধ্যায়
(১৫৩)
রোহিঙ্গা ক্যাম্প
উদ্বাস্তু নর নারী
ত্রাণের পণ্য
(১৫৪)
উঠোন জুড়ে
বাসি ফুলের গন্ধ
পেরেক পোঁতা
(১৫৫)
জলের কাচ
ভঙ্গুর মুখচ্ছবি
ঘাসেতে ঝরে
(১৫৬)
বৃষ্টি ও ছাতা
গল্প ক'রে কাটায়
ঝড়ের প'রে...
(১৫৭)
আড়ালে ঘুঘু
ছিপছিপে বর্ষার
গান শোনায়
.(১৫৮)
বন বাংলোয়
আতরের সুগন্ধ
চুলের গন্ধ
(১৫৯)
আগুন পান
ঠোঁটে পুরলে নিভে
গোলাপজান
(১৬০)
পাহাড়ি বন
ঝিঁঝিঁ গানে মুখর
উদাসী ক্ষণ...

No comments:

Post a Comment