Monday, May 18, 2020

হাইকু-২ পার্ট



।।বাংলা হাইকু।।
---------------------------
লিখেছেন বচন নকরেক
(৫৫)
দুষ্টু চাহনি
শিশিরে রোদ হাসি
পুলক জাগে
(৫৬)
মজেই আছি
ঠোঁটের অন্ধকারে
গিলাস টেনে...
(৫৭)
পকেটে কষ্ট
তবু দিলে যখন
রেখে দিলাম...
(৫৮)
জলের ত্বকে
লেগেছে উষ্ণ রোদ
বাষ্পীয় মেঘ
(৫৯)
জলনূপুর
বাজে ছলাৎ ছল
হাওর জলে-
(৬০)
গলুই নাচে
ঢেউয়ের ধাক্কায়
ঝিমুয় মাঝি
(৬১)
ক্রৌঞ্চ মিথুন
জলচূড়ির শব্ধে
নাচে তা-ধি-ন
(৬২)
কাঁধে জোঁয়াল
কাঁদে গোঁয়ার ষাঁড়
মাথায় ঋণ
(৬৩)
ফিরোজা সন্ধ্যা
বেসামাল আবেগ
জ্বলন্ত চিতা
(৬৪)
জোছনা নিশি
কুয়াশা ভেজা মেঘ
লুপ্ত আবেগ
(৬৫)
বুনো পায়রা
পরের চালে থাকে
গানও গায়
(৬৬)
বীজের চোখ
অবগুন্ঠন ভাঙে
স্বর্গ দখলে
(৬৭)
ভাবুক কাক
ল্যাম্পপোস্টে ঝিমুচ্ছে
বাদল দিনে...
(৬৮)
নিভৃতে থাকি
অনেকদিন গান
শুনি না তমা…
(৬৯)
শামুক শীত
গভীর শালবনে;
ঘুম আসে না...
(৭০)
রাত্রির খামে
ঐ শীতের অরণ্য
হারানো চিঠি
(৭১)
ভেলকি বাজি
হাত সাফাই জাদু
বলি ম্যাজিক..
(৭২)
সুর লহরি
সাঁটানো হিউমাসে
জ্যোস্না প্রভায়-
(৭৩)
কষ্ট কবিতা
আগুন পেলে নাচে
পোড়া ফড়িং...
(৭৪)
নির্লীপ্ত কবি
উড়ে কত জোনাকি
মুগ্ধ করে না
(৭৫)
শ্রাবণ দাহ
স্তব্ধ পুকুর পাড়,
কদলী পাতা
(৭৬)
একাকী সন্ধ্যা
শিঙ গজানো কাশ
সফেন চরে...
(৭৭)
শুকনো ডোবা
মুখ থুবড়ে আছে
পদ্ম শারদ
(৭৮)
ভোরের দৃশ্যঃ
জল সেঁচা হাওর
লাফায় পুঁটি
(৭৯)
লোহার হাড়
পেটালে বেঁকে যায়
মাটির ফুল
(৮০)
পুরানো রাস্তা
শ্যাওলা জমা বট
গুমসো গুহা
(৮১)
ছনের চাল
বনদস্যুর খুপড়ি
করাতকল
(৮২)
জলের নাভি
কুমিরের সাঁতার
প্রসব ব্যাথা
(৮৩)
ঢেউয়ে চড়ে
পিঁপড়ে ফিরে যায়
শ্বশুর বাড়ি
(৮৪)
ঘর্মাক্ত মেঘ
ঝড়জলে মুখর
মাঠ প্রান্তর
(৮৫)
পাহাড়ি ঢল
ভাসিয়ে নিয়ে যায়
আনন্দটুকু
(৮৬)
খালুই ভরি
ঝিনুক থেকে মুক্তা
পুকুর সেঁচে
.(৮৭)
রঙিন পাতা
শুকালে পেট-রোগা
শব্দ মুখর
(৮৮)
মায়ের দুধ
উৎফুল্ল বাছুরটি
নাচতে থাকে
.(৮৯)
বিরূপ ক্ষণ
ঢেউয়ের ধাক্কায়
মাচান দোলে
.(৯০)
ময়ূর নৃত্য
ধা ধি ধি না কত্থক
মুগ্ধ হরিণ
(৯১)
তীব্র গরম
উড়ো সাঁকোর নিচে
ক্লান্ত মানুষ
(৯২)
ঝড়ের পরে
একঝাঁক চড়ুই
বাসা পাল্টায়
(৯৩)
গর্তে গোখরা
ইঁদুরের ভোঁ-দৌড়
শারদ রাতে
(৯৪)
ঘামে ভিজছে
ন্যাকড়ার পুতুল
ছেঁড়া মুখোশ
(৯৫)
ঝুম বৃষ্টিতে
চিনা জোঁকের নাচ
ঘাস ডগায়
(৯৬)
অন্ধ জোনাকি
আগুন জ্বেলে উড়ে
লামা-পাহাড়ে
.(৯৭)
ভাঙা চশমা
কুড়িয়ে পাওয়া চিঠি
পড়া যাচ্ছে না
.(৯৮)
মৃত মাছিটি
হাতগুলো নাড়াচ্ছে
বাতাস পেয়ে
.(৯৯)
দূরের দৃশ্য
পুড়ে গেছে সবুজ
রুক্ষ পাহাড়
.(১০০)
হাঁড়ির গান
রাত বাড়লে বাজে
নেশারে ঘোরে

No comments:

Post a Comment